অর্ধশতকের ঘরে আশরাফুল

বগুড়ায় পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের খেলায় অর্ধশতক হাঁকিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান ৮৬ বলে ৬২ রান করে এখনও উইকেটে আছেন তিনি। যেখানে আটটি চার এবং দুটি ছয়ের মার ছিল তাঁর।

তাঁর সাথে উইকেটে রয়েছেন মাহমুদুল হাসান। অসাধারণ ব্যাটিং করে ইতিমধ্যে ৮৩ বলে ৩৬ রান সংগ্রহ করেছেন তিনি। বর্তমানে চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাটিং করছে পূর্বাঞ্চল এবং তাঁদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১২৩ রান।

লক্ষ্য তাড়ায় নেমেছে পূর্বাঞ্চলঃ

প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দারিয়েছেন তাঁরা। ৩৯৩ রান সংগ্রহ করেছে দলটি, যেখানে আব্দুল মজিদ নিয়েছেন সর্বোচ্চ ৬৭ রান। তাইবুর রহমান ও খেলেছেন ৫৯ রানের দুর্দান্ত ইনিংস। পূর্বাঞ্চলের হয়ে দারুণ বোলিং করে চার উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

শেষ পর্যন্ত চতুর্থ দিনে ৩২৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছে পূর্বাঞ্চল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮৬ রানে গুঁটিয়ে গিয়েছিল পূর্বাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান তুলেছিলেন মাহিদুল ইসলাম অংকন। মধ্যাঞ্চলের হয়ে ৫ উইকেট পেয়েছিলেন শহিদুল ইসলাম।

মধ্যাঞ্চল একাদশঃ

রাকিন আহমেদ, পিনাক ঘোষ, আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম (অধিনায়ক), তাইবুর রহমান, জাকির আলি, শরিফুল্লাহ, সালাউদ্দিন শাকিল, শাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন।

পূর্বাঞ্চল একাদশঃ

রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মাহমুদুল হাসান, ইরফান হোসেন, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, ফরহাদ রেজা (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহা

পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১২৩/২ (৩৬ ওভার); লক্ষ্যঃ ৩২৬

(আশরাফুল ৬২*, মাহমুদুল ৩৬*); (শাকিল ১/৩৩)

মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৯৩ অলআউট (৯৫.৪ ওভার); (মজিদ ৬৭, তাইবুর ৫৯; আশরাফুল ৪/৩৪)

পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ১৮৬ অলআউট (৫২.২ ওভার); (মাহমুদুল ৩১, অংকন ৩৪; শহিদুল ৫/৬২) মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ১১৮ অলআউট (৫৫ ওভার); (জাকের ২০*, শরিফুল্লাহ ২৩; ফরহাদ রেজা ৭/৩২)