পরলোকগমন করলেন ব্যবসায়ী রাজন নন্দা। যিনি অমিতাভকন্যা শ্বেতা বচ্চন নন্দার শ্বশুর। গুরগাওঁ এর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর প্রয়াণ সংবাদ শুনে বেলজিয়াম থেকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং ছেড়ে ভারত ফিরেছেন তাঁর বিয়াই অমিতাভ বচ্চন।
কিছুক্ষণ আগে নিজের ব্লগে এই নিয়ে একটি পোস্ট দেন অমিতাভ বচ্চন। তাতে তিনি লেখেন, আমার আত্মীয় রাজন নন্দা কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি ছিলেন নিখিলের বাবা এবং আমার মেয়ে শ্বেতার শ্বশুর।
১৯৯৭ সালে শিল্পপতি রাজন নন্দা ও বিমা এজেন্ট রিতু নন্দার ছেলে নিখিল নন্দার সাথে বিয়ে হয় অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বড় মেয়ে শ্বেতা বচ্চন নন্দার। তাঁদের দুটি সন্তান। মেয়ে নব্য নভেলি নন্দা আর ছেলে অগস্ত্য নন্দা।
