শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আব্দুস সাত্তার মারা গেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুস সাত্তার গত রাত ২ টায় মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
আব্দুস সাত্তার অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। একই সাথে বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
জায়েদ খান বলেন, ভালো একজন অভিনয়শিল্পীকে হারালাম আমরা। তার নামাজে জানাজা আজ দুপুর ২টায় এফডিসিতে অনুষ্ঠিত হবে।
