মাঠে নামলেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। যার শুরুটা হয়েছে আট মাস আগে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়য়নশিপের মধ্যদিয়ে। ক’দিন আগে হংকংয়ে আমন্ত্রণমূলক জকি টুর্নামেন্টে যার ধারাবাহিকতা বজায় রেখেছিলো মেয়েরা। চলমান সাফসহ এই তিনটি প্রতিযোগিতার আট ম্যাচে প্রতিপক্ষের জালে ৫১ বার বল জড়িয়েছে তহুরা-মারিয়ারা।
বয়সের কারণে গত সাফে খেলা চার ফুটবলার নেই এবারের দলে। তবে অভিজ্ঞ মার্জিয়াদের ছাড়াও বৃস্পতিবার পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ছোটনের শিষ্যরা। তবে এর চেয়েও বড় জয় রয়েছে বাংলাদেশের এই মেয়েদের। ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালে বাংলাদেশ ১৫-০ গোলে হারিয়েছিল ভুটানকে। এদিন থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শামসুন্নাহার জুনিয়র একাই করেছেন ৪ গোল।
আগামী সোমবার নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে গত আসরের চ্যাম্পিয়নদের। যাদের ঢাকায় অনুষ্ঠিত গত আসরে ৬-০ গোলে হারিয়েছিলো মেয়েরা।
১। বাংলাদেশ ৬-০ নেপাল , ২। বাংলাদেশ ৩-০ ভুটান, ৩। বাংলাদেশ ৩-০ ভারত, ৪। বাংলাদেশ ১-০ ভারত (ফাইনাল), ৫।বাংলাদেশ ১০-১ মালয়েশিয়া,৬। বাংলাদেশ ৮-১ ইরান , ৭। বাংলাদেশ ৬-০ হংকং (ফাইনাল)
অনূর্ধ্ব-১৫ সাফ ২০১৮ (চলমান) ৮। বাংলাদেশ ১৪-০ পাকিস্তান
