বেশ কিছুদিন ধরেই মিডিয়ার আলোচিত প্রশ্ন মাশরাফি অবসর নিচ্ছেন কবে? আর এই নিয়েই শুরু হয়ে যায় আলোচনার। আর এই ব্যাপারে মুখ খুললেন মাশরাফি নিজেই।এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘এখনো সিদ্ধান্ত নেইনি। কেবল আসলাম। অবশ্যই কথা বলে জানাব।’

চলতি বছর দেশের মাটিতে কোনো ওয়ানডে ম্যাচ নেই বাংলাদেশের। বোর্ড তাই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কোনো দলকে আনতে চায় বাংলাদেশ সফরে। দল যাতে সহজে জিততে পারে সেই সিরিজে, এটিও মাথায় রাখা হচ্ছে মাশরাফির শেষটাকে রঙিন করার বিবেচনায়। সেক্ষেত্রে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের নিচে অবস্থান করা কোনো দলই হয়ত আসতে পারে বাংলাদেশ সফরে।
Share
