অবশেষে মু’খোমুখি শাকিব-বুবলী

শাকিব খান ও শবনম বুবলী; দীর্ঘ এক বছর পর দুজনের প্র’কাশ্যে দেখাদেখি, অ’ন্তত মিডিয়া তা-ই জানে। কিন্তু সারাক্ষণ যেন অদৃ’শ্য এক বা’ধার দেয়াল দুজনের দূ’রত্ব বাড়িয়ে রাখলো!

অথচ দু’জনের রসায়ন সরাসরি দেখার জন্য মিডিয়ার উপচেপড়া ভিড় ছিল এই করো’না কালেও।

বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তারা দুজনই যেন দাঁড়িয়ে থাকলেন নি’রাপদ দূ’রত্বে।

প্রযোজক আরটিভির সিইও আশিক রহমানের দু’পাশে বসে ছবি প্রস’ঙ্গে কথা বললেন তারা। মুখে কেউ কারও নামটিও উচ্চারণ করলেন না।

বুবলীর ভাষ্য, ‘এই সময়ে এসে বেঙ্গল মাল্টিমিডিয়া এমন একটা উদ্যো’গ নিয়েছে, তাদের সাধুবাদ দেওয়া উচিত।’ ছবির পরিচালক-প্রযোজকদের ধন্যবাদ জা’নাতেও ভুল করলেন না। শুধু তার থ্যাংকস নোটে আসেনি শাকিব খানের নাম।

একই আবহে বুবলী ছাড়া পরিচালক-প্রযোজকের প্রশংসা করলেন শাকিব খানও। চটলেনও। স’ম্প্রতি ১০-২০ লাখ টাকার শতাধিক ছবি নি’র্মাণের বেশ কিছু উদ্যো’গের দিকে ই’ঙ্গিত করে একহাত নিলেন ঢাকাই ছবির শী’র্ষ এ নায়ক। সংশ্লি’ষ্টদের বকা দিলেন ‘স্টুপিড’ বলেও!

বললেন, ‘‘বিশ্বে এখন অনেক প্রদেশের ছবি হচ্ছে। যাদের আম’রা বলি ডোমেস্টিক ফিল্ম। সেই ইন্ডাস্ট্রিগুলো এখন হলিউড-বলিউডকে ছাড়িয়ে গেছে। মালায়লাম, তামিল, কন্নড় ৩০০-৪০০ কোটি রুপির ছবি বানাচ্ছে। কত ছোট ছোট ইন্ডাস্ট্রি ছিল তারা! তারা এখন পৃথিবী কাঁ’পিয়ে দিচ্ছে। আমাদের দেশের ছবি এখন ১০-২০ লাখে নেমে এসেছে।

‘হোয়াট আ ফিল্ম ম্যান! কী চিন্তাধারা! তারা বলছে, ‘ভাই না খেয়ে মা’’রা যাচ্ছে, তাদের কাজে’র সুযোগ করে দিচ্ছি।’ ওই স্টুপিড, তুমি কাজ দেওয়ার কে? সিনেমা ন’ষ্ট করার কে? তাদের বিষয়ে কথা বলতে ল’জ্জা লাগে।’’

দুজনার একস’ঙ্গে ফটোশুটের অনুরো’ধে পরিচালক তপু খানকে মাঝে নিয়ে এভাবেই দাঁড়ালেন শাকিব-বুবলী এই এতটাক্ষণ কথা বললেন কিন্তু কেউ-ই কারও দিকে তাকালেন না, এমনকি উপস্থিত সাংবাদিকদের অনু’রো’ধ উপেক্ষা করে ফটোসেশনে একস’ঙ্গে দাঁড়ালেনও না শাকিব-বুবলী। সব সময় তাদের পাশে রাখলেন নতুন ছবির পরিচালক তপু খানকে। শুধু সাংবাদিকদের প্রশ্ন-উত্তরের জন্য কিছু সময়ের জন্য পাশে বসেন তারা।

তবে শুরু আর শেষটা প্রায়ই একই রকম হলো। অনুষ্ঠানস্থলে হাসিমুখে একস’ঙ্গে ঢুকলেন তারা দুজন। এমনকি অনুষ্ঠান ছে’ড়ে যাওয়ার সময় শাকিব আগে গাড়িতে উঠলেও বুবলীর জন্য রেখে গে’লেন নিজে’র ব্য’ক্তিগত সহকারীকে। যিনি বুবলীকে র’ক্ষা করে চললেন দর্শক ভিড় থেকে, আর নি’রাপদে তুলে দিলেন গাড়ি অবধি!

এদিকে পরিচালক তপু জা’নালেন, ২০ মা’র্চ থেকে ছবিটির শু’টিং শুরুর কথা রয়েছে।