আগামী ৩০ মে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে ১৫ সদস্যের স্কোয়াড ছাড়াও বিশ্বকাপের জন্য ছয়-সাত জনের রিজার্ভ স্কোয়াড গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেই তালিকায় আছেন পেসার তাসকিন আহমেদ ও ওপেনার ইমরুল কায়েসসহ আরো অনেকে।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা প্রতিটা স্থানের জন্য একটি রিজার্ভ স্কোয়াড তৈরি করেছি। কোনো পেসার ইনজুরিতে পড়লে সেখানে রিজার্ভ হিসেবে আমরা তাসকিনকে রেখেছি। ওপেনিংয়ে আমরা ইমরুলকে রেখেছি। মিডল অর্ডার থেকে শুরু করে প্রতিটা জায়গার জন্যই আমরা খেলোয়াড়ের একটি তালিকা করেছি।
