
রমজানের শেষ দশকে হারাম শরীফে ইতিকাফে বসবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ইতেকাফকারী ও বাদশাহ সালমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাদশাহ সালমান এ লক্ষ্যে সোমবার মক্কা নগরীতে পৌঁছেছেন। তিনি রমজানের শেষ দশক বাইতুল্লায় ইতিকাফ পালনের মাঝ দিয়ে ইবাদত বন্দেগিতে অতিবাহিত করবেন। খবর: আল আরাবিয়া
এদিকে মক্কা নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। হারাম শরীফে প্রবেশের সকল রাস্তায় নজরদারি রাখা হচ্ছে। নিরাপত্তাবাহিনী হেলিকপ্টার কিছুক্ষণ পরপরই চক্কর দিয়ে যাচ্ছে হারাম শরীফের ওপর দিয়ে।
