অবশেষে জানা গেলে আজকের ভারত বাংলাদেশ ম্যাচ টি সরাসরি যে সব চ্যানেল থেকে দেখতে পারবেন!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সামনে আরও একটি ভারত ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি হলেও অতীত ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আজ মঙ্গলবার কার্ডিফে হাইভোল্টেজ ম্যাচই অপেক্ষা করছে দুদলের জন্য। একটু পরেই মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের পয়মন্ত ভেন্যু সোফিয়া গার্ডেনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।

দুইবার বিশ্বকাপ জিতেছে ভারত। অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য গত আসরে কোয়ার্টার ফাইনাল খেলা। এবার অবশ্য রাখা হচ্ছে সেমিতে খেলার আশাবাদ। সার্বিক শক্তির বিবেচনায় দুটি দলের মধ্যে অনেক পার্থক্য থাকলেও মুখোমুখি লড়াইয়ের মওকা এলেই যেন সমান্তরালে চলে আসে কোহলি-মাশরাফীদের মহারণ!

রোববার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বিশ্বকাপ অভিযানে নামার আগে ভারতের বিপক্ষে ম্যাচটিই একমাত্র সুযোগ তামিম-সাকিবদের ব্যাটে-বলে ঝালিয়ে নেয়ার জন্য। ভিন্ন কন্ডিশনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসে সওয়ার হয়ে টাইগাররা বিশ্বকাপের দেশে এলেও এখানকার কন্ডিশনে তো কিছুটা ভিন্নতা থাকবেই।