অবশেষে কোচের এই রকম আচরণের কারণ জানালেন মাশরাফি

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশনটা বেশ ভালোভাবেই শুরু করলো বাংলাদেশ দল। বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ দল। কিন্তু ম্যাচের মাঝেই আলাদা করে নজর কেড়েছে এক কাহিনী।

বাংলাদেশের ইনিংসের যখন ৪৮ তম ওভার চলছিল ঠিক তখনি জানালা দিয়ে বের হয়ে আসেন কোচ স্টিভ রোডস। তার সাথে সাথেই তিনি ইশারা দেন বাংলাদেশ দলপতিকে।

কিন্তু কি ইশারা দিচ্ছিলেন রোডস? হঠাৎ কি বলতে চেয়েছিলেন অধিনায়ককে? ম্যাচ শেষে জানা গেল সেই তথ্য!

ইনিংসের ৪৮তম ওভারে রোডস দেখেন মোসাদ্দেক মাঠের বাহিরে পানি পান করছেন। একজন বাড়তি খেলোয়ার ৩০ গজের বাহিরে থাকায় তার ফিল্ডিংয়ের মনোযোগ দেওয়ার জন্যই তিনি ইশারা দেন বাংলাদেশ দলের অধিনায়ককে।