হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জে অবরুদ্ধ হওয়ার পর থেকে একের পর এক তার কণ্ঠের মত অডিও ফাঁস হচ্ছে। এসব অডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (০৩ এপ্রিল) বিডি পলিটিকো নামে একটি ইউটিউব চ্যানেলে একাধিক অডিও ফাঁস করা হয়েছে। বিকেলে একটি অডিও ফাঁস করে সেটিকে মামুনুল হক ও তার স্ত্রীর কথোপকথন বলে দাবি করা হয়।
রাতে আরও একটি অডিও ফাঁস করা হয়। সেটিকে মামুনুল হক ও রিসোর্টে অবরুদ্ধ নারীর কথোপকথন বলে দাবি করা হয়।
নিরুপায় হয়ে আজ দুপুরে নিজের ফেসবুক পেইজে লাইভে এসে সরকার ও মিডিয়াকে মুবাহালার ডাক দিয়েছেন।
আল্লামা মামুনুল হক সাহেব বলেন, আমি যদি মিথ্যে হয়ে থাকি তবে যেন তার উপর আল্লাহর গজব আসে আর যদি সরকার ও মিডিয়া মিথ্যা হয়ে থাকে তবে তাদের উপর যেন গজব পরে।
তিনি আরও বলেন, মিডিয়া ও যারা অপ্রচার চালাচ্ছে তারা যদি সত্য হয়ে তাহকে তো তারাও যেন এমনটা করেন।
