অন্যের কাপড় পরা-বাসন মাজা মেয়ে হলেন মিস ইন্ডিয়া

মান্য ওমপ্র’কাশ সিং। স’ম্প্রতি শেষ হওয়া মিস ইন্ডিয়া ২০২০ আসরে রানার আপ হয়েছেন তিনি। কিন্তু এই পথটি তার জন্য মোটেও সহজ ছিল না।

ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরে জ’ন্মগ্রহণ করেন মান্য ওমপ্র’কাশ। তার বাবা একজন অটোরিকশা চালক। শুধু এতটুকুই নয় নিজে’র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মান্য জা’নিয়েছেন আরো অনেক কিছু। তিনি লেখেন অসংখ্য রাত খাবার ও ঘুম ছাড়া কা’টিয়েছেন তিনি। কাজে’র প্রয়োজনে মাইলের পর মাইল হাঁটতে হয়েছে তাকে। জীবনকে আরো কিছুদূ’র টেনে নিতে বিকালে ধুয়েছেন থালাবাসন, রাতে ক’রেছেন কল সেন্টারে কাজ।

সু’ন্দরী প্রতিযোগিতায় রানারআপ হওয়া মান্য লেখেন এই অর্জন তার র’ক্ত, ঘাম ও অশ্রু ঝরানো পরিশ্রমের ফল। তিনি জা’নান, তার সব পোশাকই অন্যের কাছ থেকে পাওয়া। পড়াশোনার জন্য তার মায়ের গহনা ব’ন্ধক রাখতে হয়েছে।

তার জন্য তার মা অনেক কষ্ট ক’রেছেন উল্লেখ করে মান্য জা’নান, তিনি ১৪ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিলেন। এরপর কোনো রকমে লেখাপড়া শেষ করেন। তবে অর্থাভাবে উচ্চ শিক্ষার আগ্রহ থাকলেও সেটি পূরণ হয়নি তার।

আবেগঘন এই স্ট্যাটাসে মিস ইন্ডিয়া আসরের এই বিজয়ী জা’নান, তিনি তার বাবা, মা, ভাইদের সকলের সামনে আনতে চান এবং দেখাতে চান, যদি সংকল্প ও স্বপ্ন থাকে তাহলে সব সম্ভব।

এবার মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন তেলেঙ্গানার মানসা বারাণসী। তিনি একজন ইঞ্জিনিয়ার। এছাড়া মিস গ্র্যান্ড ইন্ডিয়ার মুকুট পেয়েছেন মিস হরিয়ানা মণিকা সেওকান্ড।