অনেক হাঁটি

হাঁটাহাঁটি করি অনেক। বাসায় থাকলে চলে এঘর থেকে ওঘরে সারাক্ষণ পায়চারি। বাইরে বাজার-সদাই করতে গেলে প্রায়ই হেঁটে যাই। ঘুমাতে পছন্দ করি। দিনে ছয়-সাত ঘণ্টা ঘুমাই। জিম, সুইমিং করি। কাজের চাপে প্রতিদিন জিমে যাওয়া হয় না। তবে সময় পেলেই জিমে চলে যাই। যোগাসন অথবা ডায়েট চার্ট—কোনোটাই সেভাবে ফলো করা হয় না। মেপে খাবার খাই। ওজন কখনোই আয়ত্তের বাইরে চলে গেছে বলে মনে হয়নি। সব খাবার খেতে পছন্দ করি। তবে অতিরিক্ত খাবার খাই না। আমার মেটাবলিজম ভালো। ফিট থাকাকে গুরুত্ব দিই।