কিছুদিন আগে তরুণ নির্মাতা রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরান’ ছবিতে অভিনয় করেন চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী চম্পা। এরপর দীর্ঘদিন পর নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন বলে জানালেন তিনি। চম্পা এই কাজের প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন পর একটি ধারাবাহিক নাটকে কাজ করলাম। নাটকের নাম ‘সোনালি দিন’। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। এরই মধ্যে নাটকটির ৫২ পর্বের শুটিং শেষ হয়েছে।
