সুহার উদ্যোগের নাম ‘ফলের ঝুড়ি’। তার ব্যবসা ফেসবুক গ্রুপ ও পেজভিত্তিক। উইমেন অ্যান্ড ই-কমা’র্স ফোরামের (উই) ফেসবুক গ্রুপের মাধ্যমে, নিজের গ্রুপ ‘সুহার ঝুড়ি’ ও পেজ ‘ফলের ঝুড়ি’র মাধ্যমে পণ্য ‘বিক্রি করে সুহা।
নাটোরের বাসি’ন্দা সুহা উই-এ যোগ দেয় গত বছরের ২৪ ফেব্রুয়ারি। প্রথম পোস্ট ২ এপ্রিল। এভাবে ব্যবসা শুরু। ১০ মাসে ব্যাপক সাড়া ফেলেছে তার অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান।সম্প্রতি এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় উদ্যোক্তা তাহসিন বারি সুহার। বলে, ‘উদ্যোক্তা ‘হতে পেরে খুব ভালো লাগছে। যখন থেকে বুঝতে শুরু করেছি, তখন থেকেই স্বপ্ন ছিল নিজে কিছু একটা করব।
পরিবারের প্রায় সবাই ব্যবসায়ী হওয়ায় ব্যবসার প্রতি একটা আলাদা টান আছে ছোটবেলা থেকে। উই গ্রুপে এসে সেই আগ্রহটাই মা’থাচাড়া দিয়ে ওঠে। আর উদ্যোক্তা হওয়ার পেছনে অনুপ্রেরণা বলেন আর সবচেয়ে বেশি সা’পোর্ট বলেন, দুইটাই আমা’র আম্মু রত্না বানু।
তিনি নিজে একজন সফল মাছ চাষি। তাঁর সফলতা দেখে আমা’র ইচ্ছেও তীব্র ‘হতে থাকে। আমি যেহেতু নিজে থেকে কিছু করতে চাইতাম আর এটাতে তাঁর পূর্ণ সম’র’্থন থাকায় তিনি আমাকে উই গ্রুপে যু’ক্ত করেছিলেন। আমি যখন তাঁকে আমা’র পরিকল্পনার কথা বলি, তিনি সেটাতে সম’র’্থন করেন ও শুরু করার সাহস জোগান। এর পর থেকেই আমা’র উদ্যোক্তা-জীবনের পথচলা শুরু।’
সুহার উদ্যোগের নাম ফলের ঝুড়ি হওয়ায় প্রথমে শুধু মৌসুমি ফল দিয়ে শুরু করেছিল। তবে এখন মৌসুমি ফলের সঙ্গে বিভিন্ন প্রকারের মধু, কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল, প্রায় সব সবজি ও মাছ, আখ ও খেজুরের গু’ড়, মসলাসহ বিভিন্ন গ্রামীণ পণ্য উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। গত ১০ মাসে সুহার উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
সুহার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে উই গ্রুপের। তার ভাষ্যে, ‘নাসিমা আক্তার নিশা আপু ও ও তাঁর টিমের নেতৃত্বে রাজিব আহমেদ স্যারের দিক-নির্দেশনায় উই এখন দেশের অন্যতম সেরা ই-কমা’র্স প্ল্যাটফর্ম। যদি ই-কমা’র্স এডুকেশনের কথা বলেন, তাহলে উই এবং ডিজিটাল স্কিল ফর বাংলাদেশের (ডিএসবি) ‘বিকল্প আর নেই। উই-এর ফেসবুক গ্রুপে ছে’লেমে’য়ে সবাই থাকলেও মে’য়েদের জন্য সম্পূর্ণ নিরাপ’দ। তাই যেকোনো মে’য়ে সহ’জেই তার উদ্যোগের কথা নির্দ্বি’ধায় তুলে ধরতে পারে। মে’য়েদের জন্য নিরাপ’দ হওয়ায় অ’সংখ্য মে’য়ে তাদের উদ্যোগ উই-এর মাধ্যমে শুরু করেছে।’
