বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এমন কোহলিকে পছন্দ নয় ভারতের পরিবর্তনের রূপকার সৌরভ গাঙ্গুলির। বিচক্ষণ অধিনায়কের পাশাপাশি তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান। কোহলি এখনো টেস্ট-ওডিআই কোন ফরম্যাটেই সৌরভকে ছাড়িয়ে যেতে পারেননি। তবে বিরাট যে অদূর ভবিষ্যতে মহারজকে ছাড়িয়ে যাবে সেটা সয়ং নিন্দুকও বিশ্বাস করবে।
তবে অধিনায়কত্বের বিচারে এখনো সৌরভের ধারে কাছেও নেই কোহলি। ভারতের সেরা অধিনায়কের তালিকায় বেশ নিচের দিকেই জায়গা হবে কোহলির নাম। তাই ব্যাটসম্যান হিসেবে কোহলির প্রতি কোন অভিযোগ না থাকলেও, ‘অধিনায়ক’ কোহলির প্রতি পুরোপুরি সন্তুষ্ট নন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে এজবাস্টনে সহজ জয় হাতছাড়া করেছে কোহলি। ম্যাচে কোহলি ছিলো অপ্রতিরোধ্য। নিজ দলের তো বটেই দুই দলের মধ্যে সেরা ব্যাটসম্যান তিনি। দুই ইনিংসে ভারতের ৪৩৬ রানের মধ্যে ২০০ রানই এসেছে কোহলির ব্যাট থেকে। তবু হারে ভারত। অথচ ইংলিশ অধিনায়ক জো রুট রান করার পাশাপাশি বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
আর এখানেই যত অনুযোগ বাংলার ‘দাদা’ খ্যাত গাঙ্গুলির। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তিনি প্রকাশ করেছেন অধিনায়ক কোহলির ব্যাপারে নিজের মনের জমানো ক্ষোভ।
তিনি লিখেন, ‘আপনি যখন অধিনায়কের দায়িত্বে থাকেন তখন প্রতিটি জয়ের জন্য যেমন ধন্যবাদ পাবেন, তেমনি প্রতিটি হারের জন্য সমালোচনার তীরে বিদ্ধ হবেন। কোহলির সমালোচনায় আমি বলবো যে তার উচিত ব্যাটসম্যানদের উপর ভরসা করা এবং দল থেকে বাদ দেয়ার আগে তাদের রানে ফিরতে কিছুটা সময় দেয়া।’
তিনি আরও লিখেন, ‘অধিনায়কের কাজই হলো দলের বাকিদের আত্মবিশ্বাস যোগানো। এটা তার দল এবং শুধু সে-ই পারে এই দলের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে। তার উচিৎ দলের সবার সাথে বসা এবং সবাইকে বলা যে সাফল্যের জন্য আসলে কি করা উচিৎ।’
এসময় খানিক ব্যর্থতাতেই দল থেকে পরীক্ষিত পারফরমারদের বাদ দেয়ার কঠোর সমালোচনা করেন গাঙ্গুলি। তিনি লিখেন, ‘কোহলির উচিৎ দলের ব্যাটসম্যানদের সাহস দেয়া এবং তাদের বলা যে ভয়-ডরহীন ব্যাটিং করো। এটা সত্যি যে বারবার যদি একাদশে পরিবর্তন আনা হয় এবং খেলোয়াড় অদল-বদল করা হয় তাহলে খেলোয়াড়দের মধ্যে একটা ভয় ঢুকে যায়। তাদের মনে হয় যে টিম ম্যানেজম্যান্ট তাদের উপরে ভরসা করতে পারছে না।’
সৌরভ বলেন,‘ বর্তমান ভারতীয় দলে একমাত্র কোহলি ছাড়া কেউই সব ফরম্যাটে নিয়মিত নয়। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে জাতীয় দলে ফেরার পরামর্শ সবসময় কার্যকরী নয়। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চটাই আলাদা।’
এমন দেখা বিষয় গাঙ্গুলির এমন বার্তায় কতটা টনক নড়ে কোহলির।
