অতিমানবীয় ইনিংস খেলেও সমালোচনার শিকার মুশফিক

৪১ বলে ৭৫ রান। রোববার চিটাগংয়ের জয়ে মুশফিকুর রহিমের ইনিংসটি ছিল বেশ কার্যকরী। অতিমানবীয় ইনিংস খেলে জাতীয় দলের উইকেটরক্ষক যেমন দল জিতিয়েছেন। ঠিক তেমনই মন জয় করেছেন ভক্ত-সমর্থকদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের আসরগুলোতে বেশ ম্যাড়মেড়ে ছিল চিটাগং ভাইকিংস। তবে এবার মুশফিকুর রহিমের ছোঁয়ায় রাতারাতি পরিবর্তন হয়ে যায় দল। অবিশ্বাস্য ব্যাপার হলো, আসরে দুই জয়ে তাদের অবস্থান দুইয়ে। এমনকী প্রতিটি ম্যাচেই তারা খুব পারফর্মের মাধ্যমে প্রতিপক্ষকে নিজেদের শক্তিশত্তা জানান দিচ্ছে বরংবার।

রোববার চিটাগং ভাইকিংসের জয়ের পর টুইট বার্তায় মুশফিকুর রহিমকে অভিনন্দন জানান তার ভক্তরা। তবে বেশ কয়েকজনকে সমালোচনা করেও দেখা যায়।

জয় পরবর্তীতে মেরিন কুমার নামে এই টুইটার ইউজার লিখেন, ‘মুশফিকুর রহিম কি কখনো শিক্ষা নিবে না। সাত বলে সাত রান দরকার। আর ওই মুহুর্তেই কিনা লং অনে বল পাঠিয়ে আউট হলেন।’

পিকেপুলা নামে ভারতের আরেক টুইটার ইউজার লিখেন, ‘মুশফিকের এমন অভ্যাস বন্ধ করা উচিত। সাত বলে সাত রান দরকার। কিন্তু তারপরও তাকে বিগ শট খেলতে দেখা যায়। এটা মোটেও উচিত হয়নি।’

তবে বায়েজীদ হোসাইন নামে আরেক ইউজার মুশফিককে অভিনন্দন জানান অতিমানবীয় অর্ধশতক পূরণের জন্য।