অক্ষয়ের ছবিতে বাংলা গান

বলিউড তারকা অক্ষয় কুমার বর্তমান সময় কাটছে ‘গোল্ড’ ছবির প্রচারণা নিয়ে। এতে তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন বাঙালি কন্যা মৌনি রয়।

এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘গোল্ড’-এর ট্রেলার ও তিনটি গান। এর মধ্যে ‘ন্যায়নো নে বাঁধি’ গানের সুরে এবার বের হলো একটি বাংলা গান।

‘বলতে পারিনি’ শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিওটি নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অক্ষয় ও মৌনি।

‘ন্যায়নো নে বাঁধি’ ও ‘বলতে পারিনি’ দুটি গানেই কণ্ঠ দিয়েছেন অর্ক। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ক নিজেই।