১৯০৮ সালের আজকের দিনে (২৭ আগস্ট) নিউ সাউথওয়েলসের কুতামুন্দ্রায় জন্মগ্রহণ করেন স্যার ডন ব্র্যাডম্যান৷ স্বাভাবিকভাবেই ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয় তাকে। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ৯১ বছর বয়সে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির জন্ম দিনে জেনে নেয়া যাক অক্ষত থাকা তার কিছু রেকর্ড।
*টেস্টে সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে ২০ ইনিংস) – ৯৯.৯৪।
*এক সিরিজে সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে চার টেস্টের সিরিজ)- ২০১.৫০ (১৯৩১-৩২); দ্বিতীয় সর্বোচ্চও তার- ১৭৮.৭৫ (১৯৪৭-৪৮)।
*টেস্ট ব্যাটসম্যানের সর্বোচ্চ রেটিং- ৯৬১।
*খেলা প্রতি ইনিংসে সেঞ্চুরির সর্বোচ্চ অনুপাত- ৩৬.২৫ শতাংশ (৮০ ইনিংসে ২৯ সেঞ্চুরি)।
*খেলা প্রতি ইনিংসে ডাবল সেঞ্চুরির সর্বোচ্চ অনুপাত- ১৫.০ শতাংশ (৮০ ইনিংসে ১২ ডাবল সেঞ্চুরি)।
*সর্বোচ্চ পঞ্চম উইকেট জুটি- ৪০৫ (সিডনি বার্নসের সঙ্গে, ১৯৪৬-৪৭)।
*সাত নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস- ২৭০ (১৯৩৬-৩৭)।
*একক কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি রান- ৫০২৮ (প্রতিপক্ষ ইংল্যান্ড)।
*এক সিরিজে সবচেয়ে বেশি রান- ৯৭৪ (১৯৩০)।
*একদিনে সবচেয়ে বেশি রান- ৩০৯ (১৯৩০)।
*সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি- ১২।
*এক সিরিজে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি- ৩ (১৯৩০)।
*সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরি – (ক্রিস গেইল, ব্রায়ান লারা ও বীরেন্দর শেবাগের সঙ্গে ২টি করে)।
*টানা সবচেয়ে বেশি ম্যাচে সেঞ্চুরি -৬ (১৯৩৬-৩৭ সালের শেষের তিন ম্যাচে, ও ১৯৩৮ সালের শুরুর তিন ম্যাচে)।
*সবচেয়ে কম ম্যাচে ১০০০ (৭ ম্যাচ), ২০০০ (১৫ ম্যাচ), ৩০০০ (২৩ ম্যাচ), ৪০০০ (৩১ ম্যাচ), ৫০০০ (৩৬ ম্যাচ), ৬০০০ (৪৫ ম্যাচ) রানের মাইকফলকে পৌঁছার রেকর্ড।
*সবচেয়ে কম ইনিংসে ২০০০ (২২ ইনিংস), ৩০০০ (৩৩ ইনিংস), ৪০০০ (৪৮ ইনিংস), ৫০০০ (৫৬ ইনিংস), ৬০০০ (৬৮ ইনিংস) রানের মাইলফলকে পৌঁছার রেকর্ড।
*টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুটি ট্রিপল সেঞ্চুরির কীর্তি।
*প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৯৯ রানে অপরাজিত থাকার রেকর্ড।
*প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ নম্বরে নেমে ট্রিপল সেঞ্চুরি (৩০৪); এটি এখনো পাঁচ নম্বরে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
