অক্টোবরে রুপালি পদার্য় মম

অক্টোবরে রুপালি পদার্ মাতাতে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবির শিরোনাম ‘দহন’

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নিমির্ত এ সিনেমাটি আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি ঈদে মুক্তির কথা ছিল। তবে ভিএফএক্স ও এডিটিংয়ের জন্য সময় দরকার। এ নিয়ে কোনো তাড়াহুড়া করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান। তাই ঈদের পরিবতের্ ৫ অক্টোবর দিনক্ষণ চ‚ড়ান্ত করেছে জাজ। মম এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছেন তিনি। ছবিতে তার চরিত্রের নাম মায়া।

এ প্রসঙ্গে মম বলেন, ‘শুটিংয়ের অভিজ্ঞতা এককথায় চমৎকার। নিমার্তা ও সহশিল্পীসহ ছবির পুরো টিমের সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। কাজের ক্ষেত্রে একের প্রতি অন্যের শ্রদ্ধা থাকা উচিত। যেটা আমি এই ছবিতে পেয়েছি। তাছাড়া জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছি। তবে মায়া চরিত্রটি একেবারেই আলাদা। মায়া চরিত্রটি রূপদান করতে বেশ ভালো লেগেছে।’

তিনি আরও জানান, ‘দহন’ ছবির গল্পই হিরো। পুরো গল্প সহজ সরল। সহজ সরল জিনিস মানুষ দেখবে, এটাই বড় চ্যালেঞ্জ। এ ছাড়া চ্যালেঞ্জের কিছু নেই। ছবির সব চরিত্র শক্তিশালী।

এদিকে, দহন ছবিতে এ প্রজন্মের পোড়ামন টু খ্যাত অভিনয়শিল্পী সিয়াম ও পূজা জুটিও অভিনয় করেছেন। এতে পূজাকে একজন গামের্ন্টস কমীর্ আর সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে দেখা যাবে।

অন্যদিকে, অরিন্দম শীল পরিচালিত ‘বালিঘর’ ছবিতেও অভিনয় করবেন মম। আগামী সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবির প্রথম ভাগের শুটিং বাংলাদেশে হবে। কক্সবাজারে হওয়ার কথা রয়েছে। এই ছবিতে তার চরিত্রের নাম বন্দনা।